সিলেটে একদিনে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।সিলেট মহানগরীর কুমারগাঁও এবং বিশ্বনাথের সদর ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।
সোমবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে সিলেট সদরের কুমারগাঁও এলাকায় নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে লাহিন আহমদ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোকজন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অপরদিকে, সিলেটের বিশ্বনাথে সদর ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের কনাই মিয়ার ছেলে শিপন মিয়া শিপু (৩০) নিজ বাড়ির একটি গাছের সঙ্গে রশির মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়।
শিপু পেশায় নির্মাণ শ্রমিক। তিনি মাদক মামলার আসামি। একমাস কারাভোগ করে সম্প্রতি জামিনে ছাড়া পান। তবে আত্মহত্যার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



