মৌলভীবাজারের বড়লেখায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগে সুবোধ চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে ৯ হাজার ৮৪২ টাকা জরিমানা করেছে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি। রোববার (৬ মার্চ) রাতে তাকে এ জরিমানা করা হয়। আগামী ১৫ মার্চের মধ্যে জরিমানার টাকা পরিশোধের জন্য অভিযুক্ত ব্যক্তিকে চিঠি দেওয়া হয়েছে।
জানা গেছে, পৌরসভার পানিদার এলাকার বাসিন্দা সুবোধ চন্দ্র দাস বিয়ে বাড়ির আলোকসজ্জার জন্য স্ট্রীট লাইটের সুইচ থেকে হুকিং করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছিলেন। গত শুক্রবার (৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধকল্পে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পায়। এরপর টাস্কফোর্স সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল (৬ মার্চ) রোববার রাত দশটার দিকে সুবোধ চন্দ্র দাসকে ৯ হাজার ৮৪২ টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. এমাজুদ্দিন সরদার জরিমানার বিষয়টি নিশ্চিত করে সোমবার (৭ মার্চ) দুপুরে বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহারের খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে পাঠাই। এই টিম সরেজমিনে দেখে সঠিক প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নিয়ম অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



