সিলেট-৩ আসনে উপ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। সিলেটে পৌছেই নেতাকর্মীদের নিয়ে শোডাউন করলেন নির্বাচনী এলাকায়।
রোববার (১৩ জুন) দুপুরে বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌছান জাতীয় পার্টির নীতিনির্ধারণী কমিটির সদস্য (প্রেসিডিয়াম মেম্বার) আলহাজ্ব আতিকুর রহমান আতিক।
এদিন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। সেখান থেকে শাহজালাল (রহ.)ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতে যান। মাজার জিয়ারতের পর বিশাল গাড়িবহর ও মোটরসাইকের শোভাযাত্রা নিয়ে নির্বাচনী এলাকার দক্ষিণ সুরমা, জালালপুর হয়ে মোগলাবাজার নিজ বাড়িতে অবস্থান করেন।
নেতাকর্মীরা জানান, জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ার পর এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন তাদের নেতা আতিকুর রহমান আতিক। এরই ধারাবাহিকতায় প্রতিদিন বিভিন্ন এলাকায় গণমানুষের দ্বারে দ্বারে যাবেন।
আগামী ১৮ জুলাই সিলেট-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এরইমধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। তবে বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে কেন্দ্র থেকে ঘোষণা দিলেও এ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে এলাকায়।
সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ এ বছরের ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতিতির কারণে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ৯০দিন বিলম্বের পর আগামী ২৮ জুলাই এ আসনে ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



