ভাড়াটিয়া সেজে প্রবাসীর বাসার দখল দিয়ে নিয়েছেন ‘কুখ্যাত’ সন্ত্রাসী ফরহাদ। ভাড়া না দেওয়া বাসা ছাড়তে বললে বাসার মালিককে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। বাসায় অজ্ঞাত সন্ত্রাসীদের আড্ডাখানা বসিয়েছেন।
এ অবস্থায় নিজের বাসায় পরাধীন নগরীর শিবগঞ্জ সবুজবাগের টাওয়ার বিল্ডিংয়ের বাসিন্দা মৃত মোয়াজ্জিল আলীর ছেলে আব্দুল মালিক মানিক (৭২)। ভাড়াটিয়া ফরহাদকে বিদায় করতে গিয়ে উল্টো তার রোষানলে পড়েছেন তিনি। নিরাপত্তাহীন হয়ে আশ্রয় নিয়েছেন থানা পুলিশে। এ ঘটনায় বৃহস্পতিবার শাহপরান (র.) থানায় ফরহাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী (জিডি নং-১৫৬) করেছেন তিনি।
সাধারণ ডায়েরীতেবৃদ্ধ আব্দুল মালিক মানিক উল্লেখ করেন, প্রবাসে সারা জীবেনের উপার্জিত অর্থ দেশে পাঠান। তাতে সরকারও রেমিটেন্স পায়। উপার্জিত অর্থ দিয়ে নগরীর সবুজবাগে টাওয়ার বিল্ডিং নামে ৪তলা বিশিষ্ট বাসা তৈরী করেন। বাসা ভাড়ার অর্থে চলে তাঁর সংসার। বাসা ভাড়ার টাকায় এতোদিন ভালই চলছিল যাপিত জীবন। কিন্তু বিপত্তি ঘটে ২০২০সাল থেকে। ওই বছর আরেক ভাড়াটিয়ার মাধ্যমে বাসার নীচ তলার দক্ষিণ ফ্লাটে স্বপরিবারে উঠেন জনৈক আকদ্দছ আলীর ছেলে ফরহাদ।
ভাড়া নেওয়ার প্রথম এক বছর রীতিমতো ভাড়া দিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে প্রতিমাসের ভাড়া জমাতে শুরু করেন ফরহাদ এবং নিজের ইচ্ছামতো যখন খুশি ভাড়া দিয়ে থাকেন। তাতে আপত্তি করলে প্রথমে নানা অজুহাত দেখান। একপর্যায়ে ফরহাদ ওরফে চাচা ফরহাদের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কথা লোকমুখে শুনতে পান। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা ও চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় মামলা রয়েছে, জানতে পারেন। এছাড়া বাসাতে বিভিন্ন সময় লোকজনের মহড়া আড্ডা পরিলক্ষিত হয়।
ফরহাদকে নিয়মিত বাসার চুক্তিনামা ও নিয়মিত ভাড়া পরিশোধ করা নতুবা অন্যত্র বাসা দেখার জন্য অনুরোধ করেন তিনি। তাতে ক্ষিপ্ত হয়ে ফরহাদ বলেন, ভাড়াটিয়া চুক্তিনামা করবেন না, যখন খুশি তখন পারলে ভাড়া দেবেন। এরপর থেকে নানা ধরণের ভয়ভীতি দেখাতে থাকেন। ঘটনাটি এলাকার লোকজনকেও জানালে কেউ ভয়ে কথা বলেন না।
গত ৪/৫ মাস থেকে ফ্লাটটি নিজের প্রয়োজনে ফরহাদকে ছাড়তে বলেন তিনি। কিন্তু সে বাসা ছাড়বে না সাফ জানিয়ে বলে, বাসা ছাড়তে বেশি জোরাজুরি করলে বা বাড়াবাড়ি করলে মারাত্বক অসুবিধা হবে বলে হুমকি দেয়। পরিস্থিতি বেগতিক দেখে অসহায় হয়ে আব্দুল মালিক মানিক শাহপরান থানা পুলিশের সহায়তা চেয়ে সাধারণ ডায়েরী করেন।
এ বিষয়ে আব্দুল মালিক মানিক বলেন,আমি ভাল লোক জেনে ভাড়া দিয়েছিলাম। মাসে ১০ হাজার টাকায় ভাড়া দেওয়ার কথা। কিন্তু সে (ফরহাদ) ভাড়া না দেওয়া গত ৪ মাস ধরে তাকে নোটিশ দিয়েই আসছি। কিন্তু সে আমাকে পাল্টা হুমকি দেয়।তার যন্ত্রণায় নিজের বাসা নিজে থাকতে পারছি না। এখন আমার প্রাণের নিরাপত্তায় নেই। যে কারণে আমি আইনের আশ্রয় নিয়েছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



