সিলেট জেলা সড়ক পরিবহণের পর এবার বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সেলিম আহমদ ফলিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (৩ মার্চ) সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ, গত বছরের ৩ ডিসেম্বর সিলেট সার্কিট হাউজে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বর্তমান সভাপতি, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজান খান এমপি এবং সাধারণ সম্পাদক ওসমান আলীসহ অন্য নেতৃবৃন্দের সিদ্ধান্ত অমান্য এবং গত বছরের ১৮ অক্টোবর সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজিব আলী প্রমুখ নেতৃবৃন্দের সিদ্ধান্ত অমান্য করেন।
এছাড়াও সম্প্রতি (গত ১ মার্চ) গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটিতে শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কতিপয় শ্রমিক দিয়ে ওই উপ-কমিটির কার্যালয় তালাবদ্ধ করে অস্ত্রশস্ত্র নিয়ে শ্রমিকদের উপর হামলার পায়তারা করেন ফলিক। এর প্রেক্ষিতে ইউনিয়নের কার্যকরী পরিষদের সভায় গত বুধবার (২ মার্চ) এবং প্রত্যেক উপ-কমিটির সমন্বয়ে বৃহস্পতিবার (৩ মার্চ) সভায় সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সেলিম আহমদ ফলিককে ইউনিয়নের সংবিধানের ৭-এর ক, খ ও ২৬নং ধারা মোতাবেক ইউনিয়ন হইতে বহিস্কার করা হলো।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



