রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘রক্তের হোলি খেলা’ বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। খবর বিবিসির।
গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে ৪৯৮ রুশ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক হাজার ৫৯৭ জন।
দেশটি আরও বলছে, রুশ হামলায় ইউক্রেনের দুই হাজার ৮৭০ সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় তিন হাজার ৭০০ জন। তবে কিয়েভ এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।
অপরদিকে ইউক্রেন বলছে, তারা রাশিয়ার পাঁচ হাজার ৮৪০ সেনাকে হত্যা করেছে।
এ ছাড়া ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছিল, রাশিয়ার হামলায় দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক এবং ১০ উদ্ধারকর্মী নিহত হয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



