প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মো. আজিজুল হক রানা ওরফে শাহনেওয়াজ ওরফে রুমান।
মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর খিলক্ষেত থানাধীন খিলক্ষেত বাজার মসজিদের সামন থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন পরিচয় দিত। অবশেষে গোয়েন্দা জালে ধরা পড়তে হয়েছে তাকে।
বুধবার (২ মার্চ) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারের সময় তার হেফাজত হতে জিহাদি বই, ২টি মোবাইল ফোন, পেনড্রাইভ ও কম্পিউটারের হার্ডডিস্ক উদ্ধার করা হয়।
তিনি বলেন, ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সফরসঙ্গীদের হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়াস্থ শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ মাঠে অবস্থিত সভামঞ্চের পাশে মাটির নিচে একটি ৪০ কেজি ওজনের বোমা ও হেলিপ্যাডের পাশে মাটির নিচে একটি ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখে।
তিনি বলেন, আমরা তাকে দীর্ঘ ২১ বছর পর ধরতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত জঙ্গি মুফতি হান্নানের সঙ্গে বোমা পুঁতে রাখার দায়িত্বে ছিল। ঘটনাটি প্রকাশ পেলে বোমা দুইটি উদ্ধারের পর আজিজুল হক রানা কোটালীপাড়া থেকে পালিয়ে ঢাকায় চলে আসে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



