আওয়ামীলীগ সরকারের আমলে যত নির্বাচন কমিশন আসুক কোন নির্বাচন কখনও সুষ্ঠু হবে না বলে মন্তব্য করে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেন, কোন নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা করে নির্বাচন করতে পারবে না। তারা সরকারের আজ্ঞাবহু হয়ে থাকবে।
মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে শহরের জামতলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন শেষে তিনি এ সব কথা বলেন।
আফরোজা আব্বাস বলেন, সরকারের নিয়ম অনুযায়ী পরের দিনের ভোট আগের দিন রাতে হয়ে যায়। সুতারাং কোন নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা নেই। অতন্ত এই সরকারের অধীনে। আমরা কোন নির্বাচন কমিশন চাইনা।
তিনি বলেন, আমরা চাই নিরপক্ষ একটা নির্বাচনের ব্যবস্থা এবং সেটা ত্বত্তাবধায়ক সরকারের অধীনে। যে ভোট গ্রহণে দেশের প্রত্যেকটা মানুষ তার নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারবে।
তিনি আরও বলেন, বিএনপির সাথে ত আওয়ামীলীগ যুদ্ধ করছে না। প্রশাসনকে দিয়ে বিএনপির সাথে যুদ্ধ করছেন। প্রশাসন এখন বিএনপির মুখোমুখি এসে দাঁড়িয়েছে। পুলিশ দিয়ে বিএনপিকে মোকাবেলা করছে আ.লীগ। মাঠে আসেন এসে দেখেন জনগণ কার সাথে আছে।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল, জেলা মহিলা দলের সভাপতি বেগম লুৎফা আনোয়ার, সাধারণ সম্পাদক হাফেজা ফেরদৌস লিপন প্রমুখ।
এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...