ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের শহর ওখতিরকায় রাশিয়ার আর্টিলারি (কামান) বাহিনীর হামলায় দেশটির ৭০ জন সেনা নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। মঙ্গলবার (১ মার্চ) এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেনের সামি অঞ্চলের জ্যৈষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা দিমিত্রো জাভায়েৎস্কি বলেন, রোববার এই আর্টিলারি হামলা চালানো হয়। এতে ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তুপ থেকে মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, আর্টিলারি হামলায় সেখানকার অধিকাংশ সেনা মারা গেছেন। এখন ওখানে নিহত সেনাদের সমাধিস্ত করার কাজ চলছে।
বিপরীতে সেখানে বেশ কিছু রুশ সেনার মরদেহ পড়ে ছিল বলেও দাবি করেছেন এই প্রশাসক। তাদের মরদেহ রেডক্রসের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানান তিনি। তবে দিমিত্রো জাভায়েৎস্কির এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



