সিলেটে রোকসানা আক্তার (১৮) নামে নববধূ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুন) সিলেট সদর উপজেলার উমদাপাড়ায়ে বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোকশানা আক্তার ওই গ্রামের রাজন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, ওইদিন দুপুরে উমদারপাড়া গ্রামের শ্বশুরবাড়ীর গোয়াল ঘরের টিনের চালের মাড়ইলের বাঁশের সঙ্গে গলায় ওড়না পেঁচানো রোকসানার মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, সম্প্রতি একই গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার মেয়ের সঙ্গে রাজন নিয়ার বিয়ে হয়। ঘটনার দিন বেলা দেড়টার দিকে রোকসানার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



