হযরত শাহজালাল (রহ.) দরগা শরীফ প্রতি বছর ওরস উপলক্ষে ২৬ শাওয়াল হয় লাকড়ি ভাঙার অনুষ্ঠান। ভক্তবৃন্দ দলবেধে ছুটে চলে দরগা শরীফ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের লাক্কাতুরা চা বাগানে। সেখান থেকে প্রতীকি লাকড়ি নিয়ে আবার ফিরেন দরগাহে।
কিন্তু গেলো ৭শ’ বছরের ইতিহাসে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় গত বছর প্রথম ৭০১ তম ওরস উদযাপন হয়নি শাহজালাল (রহ.) মাজারে। এবার ৭০২ তম ওরস উদযাপনের প্রস্তুতি স্বরূপ লাকড়ি ভাঙা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (০৮ জুন) দুপুরে দরগা শরীফ প্রাঙ্গণ থেকে শত শত ভক্তবৃন্দ বর্ণাঢ্য মিছিল নিয়ে লাক্কাতুড়া চা বাগানে ছুটে যান। তারা লাকড়ি নিয়ে আবার ছুটে আসেন দরগাহ শরীফে।
লাকড়ি ভাঙার এ অনুষ্ঠানে কোনো ভেদাভেদ ছাড়াই সকল ধর্মের মানুষ অংশ নেন। লাক্কাতুরা চা বাগান থেকে লাকড়ি সংগ্রহ করে কাঁধে নিয়ে পুনরায় মিছিল নিয়ে দরগা প্রাঙ্গণে ছুটে আসেন।
উৎসবের তিন সপ্তাহ বা একুশ দিন আগে লাকড়ি দিয়ে লাকড়ি ভাঙা উৎসব হয় জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, প্রতীকি এই লাকড়ি দিয়েই ওরসে শিরনী রান্না কাজের উদ্বোধন করা হয়। প্রায় ৭শ’ বছরের ঐতিহ্য এটি।
এ বিষয়ে হযরত শাহজালাল (রহ.) বিভাগীয় বাউল সংসদের সভাপতি বাউল ফকির মহাজন আফসান উদ্দিন বলেন, প্রতি বছর ঐতিহ্যস্বরূপ লাকড়ি ভাঙা উৎসব ৭০০ বছর ধরে চলে আসছে। সেই ধারাবাহিকতা আজো বিদ্ধমান। লাকড়ি ভাঙার ২১ দিন পর তথা আগামি ৩০ জুন ওরস মুবারক উদযাপন হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



