সিলেটে ভবন থেকে পড়ে রাবিদ আহমদ নাজিম (৩১) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৮ জুন) নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়। এরআহে সোমবার (০৭ জুন) মধ্যরাতে নিহতের বাবা আব্দুন নুর বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেফার দেখানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট নগরের কাজিটুলা চৌধুরী ভিলার ৫ তলা ভবনের বাসিন্দা আলাউদ্দিন আনোয়ারের মেয়ে শাহনিয়া বেগম (৩০), ছেলে আকবর (২৬), ইয়ামিন আহমদ (২৪)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, ছেলেকে হত্যার অভিযোগ এনে ৩ জনকে আসামি করে নিহতের বাবার দায়ের করা মামলায় (নং-২৪(৬)২০২১) মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করার পর আদালতে ৭ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছে।
সোমবার (০৭ জুন) সকালে নগরের কাজিটুলা উচাসড়ক বি/৫ নং বাসার সামনে ওই যুবককে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দেওয়া হলে বেলা ড়েটার দিকে দুপুর দেড়টার দিকে ওই তরুণের মৃত্যু হয়।
নিহত নাজিম আহমদ সিলেটের শাহপরাণ থানার পিরেরবাজার এলাকার আটগাও কেউয়া গ্রামের নুর মিয়ার ছেলে। নিহত রাবিদ আহমদ নাজিম দৈনিক যায়যায়দিন পত্রিকার বন্ধু ফোরামের সদস্য ছিলেন, বলে দৈনিক যায়যায় দিনের ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন সকালে নিহতের বাবাকে কাজিটুলা থেকে অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে বলেন, পাঁচতলা ভবন থেকে পড়ে নাজিম গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে স্বজনরা দ্রুত হাসপাতালে গেলেও তাকে মৃত দেখতে পান।
নিহতের ভাই জামিল আহমদ পুলিশকে বলেন, কে বা কারা এরআগে রোববার রাতে নাজিমকে ফোন করে কাজিটুলায় নিয়ে যায়। সে রাতে আর বাড়ি ফেরেনি। তার ফোনও বন্ধ পাওয়া যায়।
ওসি এসএম আবু ফরহাদ আরো বলেন, নাজিম ওই বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতেন। ওই নারীর বিয়ে হলেও তিনিও এসে মাঝেমধ্যে এই বাসায় থাকতেন। তবে হত্যার ঘটনাটি কি কারণে ঘটেছে, তা এখনো সুনির্দিষ্ট করে বলা যাচ্ছেনা। নারী ঘটিত কারণে হত্যার ঘটনাটি ঘটেছে কিনা, তাও সামনে রেখে তদন্ত চলছে। তাছাড়া গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে রিমাণ্ড চাওয়া হয়েছে। বুধবার রিমাণ্ড শোনানী হতে পারে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



