সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন মৃত্যুবরণ করেছেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় হাউজিং এস্টেটের ৬নং লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ মিয়া (৫৫) নগরীর কুয়ারপাড় এলাকার বাসিন্দা।
দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে হাউজিং এস্টেটের ৬নং লেনে একটি রিকশার পেছন থেকে হুট করে একটি মোটরসাইকেল বের হয়েই বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি হয় এবং সংঘর্ষ ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী সুরুজ মিয়া ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি গাছের উপর আছড়ে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী (কয়েছ লোদী)।
তবে এ বিষয়ে কোনো খবর নেই পুলিশের কাছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির আজ (সোমবার) সকালে বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে দেখছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



