ধারালে অস্ত্র দিয়ে নয়নের গলা কাটা। মাথা খুঁজে পাওয়া যায়নি। ডান হাত ছিল অর্ধমুষ্টি বন্ধ অবস্থায়। বাম হাতের বগল থেকে পেট পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে কাটা। বাম হাত খুঁজে পাওয়া যায়নি। বুকে থেতলানো জখম। পিছনে কোমড়ের উপরের অংশ কেটে নাড়িভূড়ি বেরিয়ে এসেছে।
এমন অবস্থায় সিলেটের ফেঞ্চুগঞ্জে রেললাইনের পাশ থেকে নয়ন দেবনাথ (১৮) নামে এক দোকান কর্মচারি তরুণের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মোমিনছড়া বাগান সংলগ্ন রেললাইন পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।নিহত নয়ন দেবনাথ কুমিল্লা জেলার দৌলতপুর গ্রামের দিলীপ চন্দ্র দেবনাথের ছেলে। পুলিশের ধারণা দুর্বৃত্তরা ওই তরুণকে খুন করে মরদেহ রেল লাইনের পাশে ফেলে রাখে। আর কেবল খুন করেই ক্ষান্ত হয়নি, তার দেহ থেকে মস্তক ও হাত বিচ্ছিন্ন করে অজ্ঞাত স্থানে নিয়ে ফেলা হয়েছে। পুলিশ দেহের অবশিষ্ট অংশগুলোর খুঁজে রয়েছে।
এদিকে,হত্যার ঘটনা নিহত নয়নের বাবা বাদী হয়ে সিলেট রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, নিহত নয়ন ফেঞ্চুগঞ্জ বাজারের উপমা ফ্যাশন নামে একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে চাকরি করত। সেই দোকানের মালিক দুর্জয় দেবনাথ ভৌমিক বৃহস্পতিবার বিকেলে নয়নের মাকে মোবাইলে কল দিয়ে জানান, নয়ন ইদানিং অস্বাভাবিক চলাফেরা করছে। এরপর ওইদিন রাতে নয়ন একপর্যায়ে তার মাকে মোবাইলে কল করে বলে, ‘আমাকে মেরে ফেলবে’।
তখন নয়নের মা দোকানের মালিক দুর্জয়ের চাচা চন্দন দেবনাথ ভৌমিককে কল করে বলেন, ‘আজ রাত পর্যন্ত আমার ছেলেকে দেখেশুনে রাখেন’। ওইদিন রাত সাড়ে ১০টা থেকে নয়নের মোবাইল ফোন বন্ধ পান তার মা ও বাবা। দীর্ঘ সময় ফোন বন্ধ দেখে চিন্তিত হয়ে যান নয়নের মা ও বাবা।
গত শুক্রবার দুপুর ২টায় নয়নের ফোনে কল দেন তার মা। নয়নের ফোনে কল রিসিভ করে রেলওয়ে পুলিশের একজন সদস্য জানান, নয়নের মরদেহ সিলেট রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, ধারালে অস্ত্র দিয়ে নয়নের গলা কাটা। মাথা খুঁজে পাওয়া যায়নি। ডান হাত ছিল অর্ধমুষ্টি বন্ধ অবস্থায়। বাম হাতের বগল থেকে পেট পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে কাটা। বাম হাত খুঁজে পাওয়া যায়নি। বুকে থেতলানো জখম। পিছনে কোমড়ের উপরের অংশ কেটে নাড়িভূড়ি বেরিয়ে এসেছে।
নয়নের বাবা দিলীপ চন্দ্র দেবনাথ জানান, আমার ছেলে নয়নের লাশের ময়নাতদন্ত শেষে মরদেহ কুমিল্লায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় আমি বাদী হয়ে সিলেট রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করতে চাইলে রেলওয়ে পুলিশ অভিযোগে আসামিদের নাম লিখেননি। শুধু অভিযোগ ও ঘটনার বর্ণনা লিখেছেন। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



