সিলেটে বহুতল ভবন থেকে পড়ে রাবিদ আহমদ নাজিম (৩১) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (০৭ জুন) সকালে নগরের কাজিটুলা উচাসড়ক বি/৫ নং বাসার সামনে ওই যুবককে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দেওয়া হলে বেলা ড়েটার দিকে দুপুর দেড়টার দিকে ওই তরুণের মৃত্যু হয়।
নিহত নাজিম আহমদ সিলেটের শাহপরাণ থানার পিরেরবাজার এলাকার আটগাও কেউয়া গ্রামের নুর মিয়ার ছেলে। নিহত রাবিদ আহমদ নাজিম দৈনিক যায়যায়দিন পত্রিকার বন্ধু ফোরামের সদস্য ছিল বলে দৈনিক যায়যায় দিনের ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন সকালে নিহতের বাবাকে কাজিটুলা থেকে অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে বলেন, পাঁচতলা ভবন থেকে পড়ে নাজিম গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে স্বজনরা দ্রুত হাসপাতালে গেলেও তাকে মৃত দেখতে পান।
নিহতের ভাই জামিল আহমদ পুলিশকে বলেন, কে বা কারা এরআগে রোববার রাতে নাজিমকে ফোন করে কাজিটুলায় নিয়ে যায়। সে রাতে আর বাড়ি ফেরেনি। তার ফোনও বন্ধ পাওয়া যায়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ নতুন সিলেটকে বলেন, নাজিম ওই বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতো। সকালে উপর থেকে বেশ শব্দ করে কিছু একটা পড়েছে আঁচ করতে পেরে বাসার লোকজন ও দৌঁড়ে বের হয়ে নাজিমকে পড়ে থাকতে দেখেন। আশপাশের লোকজনও দৌঁড়ে আসেন।তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।
তিনি বলেন, কেউ তাকে হত্যা করেছে কিনা, কারণ খতিয়ে দেখতে পুলিশ মাঠে কাজ করছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



