সিলেট জেলা বিএনপির করা বালাগঞ্জ উপজেলার কমিটি ২৪ ঘন্টার ব্যবধানে বাতিল করলো কেন্দ্র। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বিএনপির নির্দেশিত হয়ে এই কমিটি বাতিলের বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান জেলার আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার।তবে কি কারণে নব গঠিত এই কমিটি বাতিল করা হলো, তা খোলাসা করেননি তিনি।
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ঘোষিত বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
তাতে বলা হয়, বালাগঞ্জ উপজেলা শাখার কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এবং জেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে যে কমিটি ঘোষনা করা হয়েছিল, তা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাতিল করা হল। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে।’
এরআগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কাবালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
অনুমোদন দেওয়া কমিটিতে মোহাম্মদ গোলাম রব্বানীকে সভাপতি, আলা উদ্দিন রিপনকে ১ম সহ-সভাপতি, এম মুজিবুর রহমান চেয়ারম্যানকে সাধারণ সম্পাদক, তোফায়েল আহমদ সুহেলকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আব্দুল বাসিত, সাংগঠনিক সম্পাদক (১) সাইফুল ইসলাম সেফুল, সাংগঠনিক সম্পাদক (২) শাহীন আলম জয় করা হয়। এছাড়া কমিটিতে উপদেষ্টা পদে সাবেক চেয়ারম্যান হাজী আব্দুন নুর ও সিরাজুজ্জামান খান মঙ্গলকে রাখা হয়েছিল।তবে ২৪ ঘন্টা পেরোনোর আগেই শুক্রবার সন্ধ্যারাতে কেন্দ্রের নির্দেশে কমিটি বাতিল করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



