দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বিজ্ঞাপন সহকারি মো. হাফিজুল ইসলাম আর নেই। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরের শিবগঞ্জ হাতিমবাগ এলাকায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। হাফিজুল ইসলাম দীর্ঘদিন থেকে লিভারের জটিল রোগে ভোগছিলেন।
পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মরত ছিলেন। তার অসুস্থতার খবর জানতে পেরে চিকিৎসার্থে শ্যামল সিলেট’র বর্তমান ও প্রাক্তণ সহকর্মীরা পাশে দাঁড়ান। সবার চেষ্টা ম্লান করে দিয়ে অবেলায় চলে গেলেন হাফিজুল।
নতুন সিলেট পরিবারের শোক: দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বিজ্ঞাপন সহকারি মো. হাফিজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করছে নতুন সিলেট পরিবার। এক শোক বার্তায় নতুন সিলেট সম্পাদক, উপ সম্পাদক, বার্তা প্রধান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



