ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরীকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহারকে পুণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে উপজেলার ৫টি ইউনিয়ন কমিটির ২৫ জন কাউন্সিলর গোপন ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
এতে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরীকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহারকে পুণরায় সাধারণ সম্পাদক ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মঈনুদ্দিন আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান ও সাংগঠনিক সম্পাদক পদে ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিন নির্বাচিত হয়েছেন।
দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির। বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম রায়হান ও এনায়েত হোসেন রুহেলের যৌথ পরিচালনায় সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, মইনুল হক চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ, এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল ও মাহবুবুল হক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার আব্দুস সালাম ও ইউকে’র ম্যানচেষ্টার বিএনপির সভাপতি মো. কামাল হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান, দক্ষিণ সরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুহিনূর আহমেদ, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আহমেদ রেজা, আব্দুল মালেক, দিদার ইবনে তাহের লস্কর, অ্যাডভোকেট শিপু আহমেদ, জেলা যুবদল নেতা আলী আহমদ আলম ও ছাত্রদল নেতা মাহবুব আলম।
দ্বিতীয় পর্বে ভোট শেষে ফলাফল ঘোষণা করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার। দায়িত্ব পাওয়ার মাত্র আড়াই মাসের মধ্যে সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন শেষে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন আয়োজন করায় বিদায়ী আহবায়ক সৈয়দ খিজির আহমদসহ সকলের প্রতি জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এসময় সৈয়দ বদরুজ্জামান খিজিরকে আগামীতে সিলেট জেলা বিএনপিতে সংযুক্ত করার ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার।