সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের পানিয়ারাহাটি এলাকার এ কে টাওয়ারের ৩য় তলা থেকে মো. আনিসুর রহমান (৩৯) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুমিল্লা জেলার হোমনা থানার ভাতাকান্দি গ্রামের মোস্তফা কামাল ভূইয়ার ছেলে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলা সদরের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই ব্যবসায়ী বাসা থেকে বের না হওয়ায় ডাকাডাকি করে তার কোনো সাড়া পাওয়া যায়নি। স্থানীয়দের সন্দেহ হলে তারা জানালা দিয়ে বাসার সিলিংয়ের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান।
স্থানীয়রা জৈন্তাপুর মডেল থানায় খবর দিলে পুলিশ সকাল ৮টায় ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে বিভিন্ন আলামত দেখে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



