’সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে যোগদান করেছেন বিপ্লব বিজয় তালুকদার।
রোববার (৬ জুন) তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএমসহ স্টাফ অফিসারগণ।
এর আগে গত ২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে বিপ্লব বিজয় তালুকদার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পান। পদোন্নতির আগে ডিএমপির উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
বিপ্লব বিজয় তালুকদার ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে পুলিশ বাহিনীতে এএসপি হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি নাটোর ও মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি সিলেট, মৌলভীবাজার ও চাঁদপুর জেলা, সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চে (এসবি)’র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNAMID (দারফুর, সুদান), মিশন হেডকোয়ার্টার্স এর Police Planning Unit-এ Planning Officer হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বিপ্লব বিজয় তালুকদার।
তিনি সিলেট ক্যাডেট কলেজ হতে এসএসসি ও এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



