কক্সবাজারের চকোরিয়ায় সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ৫ আপন ভাইয়ের মৃত্যুর ১৪ দিন পর মারা গেল আহত আরেক ভাই রক্তিম সুশীলও।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে রক্তিমের মরদেহ হাসপাতাল থেকে সরাসরি শ্মশানে নিয়ে যাওয়া হয়। পরে পথে মালুমঘাট বাজারের পাশে অ্যাম্বুলেন্সেই ছেলেকে শেষবারের মতো এক নজর দেখতে ছুটে আসেন মা মৃনালিণী সুশীল মানু। এ সময় সন্তানের মরদেহের কাছে গিয়েই জ্ঞান হারান তিনি।
জানা গেছে, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম থেকে রক্তিমের লাশবাহী অ্যাম্বুলেন্সটি চকোরিয়ার মালুমঘাটে পৌঁছায়। পরে সেখান থেকেই সৎকারের জন্য মরদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। পরে জ্ঞান হারানো মা মৃণালিনীকে ছোট ছেলে প্লাবনসহ চারজন বাড়ি নিয়ে যান।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজারের চকোরিয়ায় ৭ ভাই ও দুই বোন রাস্তা পার হতে গেলে একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই পাঁচ ভাইয়ের মৃত্যু হয়। সর্বশেষ হাসপাতালে আহত আরেক ভাইয়ের মৃত্যু হলো।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



