হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শুটকি ব্রিজ এলাকায় সন্ধ্যারাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল বাঁশ দিয়ে পিটিয়ে ব্যবসায়ী ও তার ম্যানেজারকে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতারে ভর্তি করা হয়েছে।
গতকার রবিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হল, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার সততা বানিজ্যালয়ের আলু ব্যবসায়ী হাফিজুর রহমান (২৮) ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার বিক্রম শুক্ল বৈদ্ধ (২৬)।
আহত হাফিজুর রহমান বানিয়াচং উপজেলার আনোয়ারপুর এলাকার সিদ্দিক আলীর পুত্র এবং বিক্রম শুক্ল বৈদ্ধ শহরের নাতিরাবাদ এলাকার বীরেন্দ্র শুক্ল বৈদ্ধের পুত্র।
আহতরা জানান, তারা ব্যবসার টাকা তুলতে রবিবার বিকেলে বানিয়াচং যান। টাকা তুলে ফেরার পথে শুটকি ব্রিজ এলাকায় পৌছলে একদল ডাকাত তাদের মোটর সাইকেলটি গতিরোধ করে। পরে কোনো কিছু বুঝে উঠার আগেই তাদেরকে বাঁশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তাদের সঙ্গে থাকা প্রায় ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন হাসপাতালে ছুটে যান এবং তাদের খোঁজখবর নেন।
বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, পুলিশ রাতেই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অভিযানে নামে। এ ব্যাপারে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কালের কন্ঠ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



