মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা হবে চলতি বছরের আগামী জুন মাসে। আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষাও আগামী আগস্টে অনুষ্ঠিত হবে।
রোববার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনায় এই তথ্য উল্লেখ করা হয়েছে। ঢাকা বোর্ডের ওই নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি তুলে ধরা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, চলতি বছরের (২০২২) এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী জুন থেকে আগস্টের মধ্যে হতে পারে।
করোনা মহামারি পরিস্থিতির কারণে গতবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রুপভিত্তিক তিন বিষয়ে কম নম্বরের ভিত্তিতে হয়েছিল।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



