২১শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। দিবসটি উপলক্ষে প্রভাত ফেরী ও ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
সোমবার (২১শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় সিলেট জেলা পরিষদের সামন থেকে প্রভাতফেরী ও প্রভাত ফেরী শেষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো.শামীম আহমদসহ নেতৃবৃন্দ।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



