সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি’র) উদ্যোগে রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় হেডকোয়ার্টার্স পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ এর অফিস কক্ষে নায়েক ১০৬৬ বিল্লাল হোসেন ভূঁইয়াকে অবসর গ্রহণকালীন বিদায় সম্মাননা প্রদান করা হয়েছে
বিদায় বেলায় নায়েক (অবঃ) বিল্লাল হোসেন ভূঁইয়াকে পুলিশ কমিশনার বাংলাদেশ পুলিশে গৌরবোজ্জ্বল কর্মজীবন অতিবাহিত করার জন্য সম্মাননাপত্র সহ ক্রেস্ট এবং প্রীতি উপহার তার হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর ও প্রশাসন পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ কামরুল আমিন সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এবং সিলেটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।
উল্লেখ্য, নায়েক (অবঃ) বিল্লাল হোসেন ভূঁইয়া ১৯৬৩ খ্রিস্টাব্দে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি ১৯৮২ খ্রিস্টাব্দে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান পরবর্তী দীর্ঘ প্রায় ৪০ বছরের চাকুরী জীবনের ১৪ বছরেরও অধিক কাল সময় এসএমপি সিলেটে কর্মরত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



