মৌলভীবাজারের কমলগঞ্জ আলোচিত সিএনজি চালক জলিল হত্যা মামলার আসামী গোলাম রাব্বানী তৈমুর সেচ্ছায় আত্মসমর্পণ করেছে।
রোববার (৬ জুন) দুপুর ২টায় মৌলভীবাজার চীফ জুডিসিয়াল মাজিস্ট্রেট মো.আলী আহাসানের আদালতে সেচ্ছায় আত্মসমর্পণ করেছে।
গত ৪ মার্চ রাতে কমলগঞ্জে বড়চেগ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে সিএনজি অটো চালক জলিল মিয়ার হত্যার ঘটনা ঘটেছিল।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে কমলগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে ও আরো ৬/৭ জনকে অজ্ঞাত আসামী দেখিয়ে হত্যা মামলা করেছিলেন।
মৌলভীবাজার জেলার যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী তৈমুর মামলায় দুই নম্বর আসামী করা হয়েছিল। এর আগে পুলিশ আলম হোসেন ও কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিতকে গ্রেফতার করেছিল।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



