জাতীয় দলের আদলে ‘ছায়া জাতীয় দল’ গঠন করার ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের যথাযথ অনুশীলনের সুযোগ দিতে বাংলা টাইগার্স নামে এই ছায়া দল গঠন করার কথা ছিল। অবশেষে ২৩ জন ক্রিকেটার নিয়ে এই ছায়া দল তৈরি করা হয়েছে।
বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে আগামী ২৫শে ফেব্রুয়ারি থেকে ৮ই মার্চ পর্যন্ত বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্প হবে। জানা গেছে বিসিবির এই ছায়া জাতীয় দল পরিচালনা করবেন ৯ জন কোচিং স্টাফের সদস্য। যেখানে ২ জন বিদেশি, ৭ জন দেশি কোচ রেখেছে ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ টাইগার্স দল গঠনের উদ্দেশ্য নিয়ে বিসিবি সভাপতি পাপন বলেছিলেন, ‘এই ছায়া দল গঠনের মূল উদ্দেশ্য জাতীয় দলের জন্য নতুন ক্রিকেটারদের তৈরি রাখা।’
২৩ সদস্যের বাংলাদেশ টাইগার্স স্কোয়াড
মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বী, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বী, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



