বোলিং করেছেন ৩৮.৪ ওভার। তাতে ২৫৭ রান খরচ করেছেন তিনি। এ নিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন মোস্তাফিজ।
সবশেষ ২০২০ সালের আসরে রংপুর রেঞ্জার্সের জার্সিতে ১২ ম্যাচে নিয়েছিলেন ২০ উইকেট। মোস্তাফিজের আগে দুবার (পঞ্চম ও ষষ্ঠ আসর) বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান।
বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে রয়েছেন-মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ৫/২৭। ডোয়াইন ব্রাভো (ফরচুন বরিশাল) ১০ ম্যাচে ১৮ উইকেট, সেরা বোলিং ৩/৩০। সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) ১১ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ৩/২৩। তানভির ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ১২ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ২/১৯। মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৮ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ৪/১২।
বিপিএলের প্রতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে রয়েছেন- ইলিয়াস সানি (ঢাকা গ্ল্যাডিয়েটরস) ১২ ম্যাচে ১৭ উইকেট, সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট (প্রথম আসর)। আলফনসো থমাস (ঢাকা গ্ল্যাডিয়েটরস) ১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১৯ রানে ৩ উইকেট (দ্বিতীয় আসর)। কেভন কুপার (বরিশাল বুলস) ৯ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৫ রানে ৫ উইকেট (তৃতীয় আসর)। ডোয়াইন ব্রাভো (ঢাকা ডায়নামাইটস) ১৩ ম্যাচে ২১ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট (চতুর্থ আসর)। সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) ১৩ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট (পঞ্চম আসর)। সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) ১৫ ম্যাচে ২৩ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট (ষষ্ঠ আসর)। মোস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স) ১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট (সপ্তম আসর)। মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ২৭ রানে ৫ উইকেট (অষ্টম আসর)।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



