সিলেটের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহেল আহমদ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) সকালে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের যুগিরগাঁওয়ে রফিক মিয়ার বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেল আহমদ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের খানুয়া গ্রামের মছকন্দর আলী ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পেশায় রাজমিস্ত্রীর হেলপার হিসেবে এদিন যুগিরগাঁওয়ে রফিক মিয়ার বাড়ীতে কাজে যান শাহেল। ঘটনার সময় বাল্ব খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সিলেটের জালালাবাদ থানা পুলিশের উপ পরিদর্শক দেবাশীষ দেব মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পুলিশ পরবর্তী পদক্ষেপে যাবে বলেও জানান তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



