করোনাভাইরাসের(কোভিড-১৯) প্রতিরোধে ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদানে বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে সিলেট সিটি করপোরেশনে স্বাস্থ্য বিভাগ।নগরবাসীর যারা এখনো করোনা ভ্যাকসিন নেননি, তাদের অবিলম্বে সুরক্ষা অ্যাপসে (www.surokkha.gov.bd) রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন নগর স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের চলমান টিকা কেন্দ্র সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকার প্রথম ডোজ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা রেজিষ্ট্রেশন করেছেন, মোবাইলে টিকা গ্রহণের বার্তাও পেয়েছেন কিংবা মোবাইলে বার্তা পাননি, তারা সকলেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।
টিকা প্রদানের বিশেষ এই কর্মসূচীতে প্রথম ডোজ হিসেবে মর্ডানা টিকা দেওয়া হবে। তবে, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের সরকারি ছুটি থাকায় ২১ ফেব্রুয়ারি টিকাদান কর্মসূচী বন্ধ থাকবে।
এদিকে, যারা ফাইজারের ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন, নির্ধারিত সময় হয়েছে, কিন্তু এখনো ২য় ডোজ গ্রহণ করেননি, তারা আগামী শনিবার (১৯ ফেব্রুয়ারি) ও রোববার (২০ ফেব্রুয়ারি)সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। এরপর থেকে ফাইজারের টিকাদান বন্ধ থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



