এবার উচ্চ মাধ্যমিক পরিক্ষায় (এইচএসসি) স্কলার্স হোম স্কুল এন্ড কলেজ (ইংলিশ মিডিয়াম) থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে আরিফ হাসান। তার এমন সাফল্যে অভিভূত বাবা-মা ও শিক্ষকরা।
মৌলভীবাজার জেলার সদর উপজেলার শাহবন্দর গ্রামের আকিকুল ইসলাম ও ফাতেমা ইসলাম দম্পতির ছেলে আরিফ হাসান।তার বাবা বাংলাদেশ পুলিশের উপ পরিদর্শক (এসআই)পদে কর্মরত এবং মা গৃহিনী।
নিজের এমন সাফল্যে পেছনে শিক্ষক ও অভিভাকদের অবদানের কথা জানিয়ে আরিফ জানায়, সে ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানব সেবা করতে চায়। নিজের অভিষ্ট লক্ষ্যে পৌছাতে এবং সাফল্য ধরে রাখতে সকলের দোয়া চেয়েছে আরিফ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



