সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জন মারা গেছেন। তিনি সিলেট জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র আজ বৃহস্পতিবার তথ্যগুলো জানিয়েছে।
সূত্র জানায়, বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ৬৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭, সুনামগঞ্জে ৪ হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ৩ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন স্থানের আরও ২৪ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব।
এই ৬৯ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৬ হাজার ৩৪১।
এই ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে ওঠেছেন ৬৩ জন। এ নিয়ে সিলেটে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫৩ হাজার ৪১ জন।
এ পর্যন্ত মারা যাওয়া ১২২২ জনের মধ্যে সিলেট জেলার ৯০৬, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া বিভিন্ন স্থানের আরও ১২০ জন করোনায় মৃত্যুরবরণ করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন করোনা রোগী। আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ৮৩ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১০ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



