সুরমা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ৩টি স্টিলবডি নৌকা, ৩টি কাঠের তৈরি নৌকা, ৩টি ড্রেজার ও ৬ হাজার ৪শ’ ঘনফুট বালু।
গত বুধবার সুনামগঞ্জ জেলার সদর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের পূর্বে সুরমা নদীতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন নৌ-পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমিন।
তিনি জানান, একটি সঙ্গবদ্ধ চক্র সুরমা নদী থেকে ড্রেজার লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে নৌ-পুলিশ অভিযান চালায়। এসময় বালুখেকো চক্রের ৭ সদস্য এবং উত্তোলন কাজে নিয়োজিত নৌকা, ড্রেজার ও উত্তোলিত বালু জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৩৫ লাখ ২৬ হাজার ৮শ’ টাকা। এ ঘটনায় আটক ৭ জনসহ অজ্ঞাত আরও ১১ জনকে আসামী করে মামলা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



