হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫ গ্রামে অভিযান চালিয়ে ১৬টি পাখি জব্দ করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর।
উপজেলাজুড়ে ৫টি গ্রামের প্রায় ৫শ মানুষ পাখি শিকারের সঙ্গে জড়িত রয়েছে বলে দপ্তরটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) মাধবপুর উপজেলার বরুয়া, বেলঘর, কাশিমপুর, কমলপুর ও রামগর থেকে পাখিগুলো জব্দ করা হয়। অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হবিগঞ্জের একটি দল সহযোগিতা করে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, ৫টি গ্রামে অভিযান চালিয়ে ১০টি ঘুঘু, ৩টি শালিক ও ৩টি ডাহুক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
তিনি আরও জানান, জব্দ হওয়া পাখিগুলো শিকারিদের পালিত। তারা এগুলোকে ব্যবহার করে প্রতিদিন পাখি শিকার করতেন। এ ৫টি গ্রামের অন্তত ৫শ মানুষ পাখি শিকারের সঙ্গে জড়িত বলেও তিনি জানিয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



