সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানার দুই কর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের উপ পরিচালক নুর ই আলম বাদি হয়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) অভিযুক্ত ৮ জনের বিরুদ্ধে সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালতে ১১টি মামলা দায়ের করেন। যা বুধবার (১৬ ফেব্রুয়ারি) আদালত মামলাগুলো গ্রহণ করে নির্দেশনা দেন।
মামলায় অভিযুক্তরা হলেন-ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানার সাবেক সহকারী প্রধান হিসাব রক্ষক ও হিসাব বিভাগীয় প্রধান (বরখাস্তকৃত) খোন্দকার মুহাম্মদ ইকবাল এবং প্রকল্পের সাবেক রসায়নবিদ (বরখাস্তকৃত) নেছার উদ্দিন আহমদ। এছাড়া মামলায় মুহাম্মদ ইকবালের স্ত্রী ও শ্যালক এবং কয়েকজন ঠিকাদারকে অভিযুক্ত করা হয়েছে।
দুদকের সমন্বিত সিলেটের উপ পরিচালক নুর ই আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিল ভাউচার জালিয়াতি করে ১২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় তিনি বাদি হয়ে ১১টি মামলা দায়ের করেছেন। আদালতে দায়েরকৃত মামলাগুলো উর্ধ্বতনদের নির্দেশক্রমে তিনি নিজেই তদন্ত করবেন।
প্রায় ২ বছর ধরে এই ঘটনার তদন্ত করছে দুদক। তদন্তে সত্যতা পেয়ে মামলা দায়ের করেছেন জানিয়ে তিনি বলেন, এরআগে একই কায়দায় ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা প্রকল্পের ৩৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ৪ আগস্ট এ দুই কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



