সিলেট জেলা পুলিশের আওতাধীন জকিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ মোশাররফ হোসেনকে পদায়ন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) তাকে জকিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ পদায়ন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো.লুৎফর রহমান।
এর আগে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের অধীনস্থ কতোয়ালি এবং এয়ারপোর্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, গত রোববার (১৩ ফেব্রুয়ারি) সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত একপত্রে বিষয়টি অবহিত করা হয়েছে।
এ পত্রে বলা হয়, জনস্বার্থে তাকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ঢাকায় বদলী করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারী তারিখের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



