দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অবশেষে অনুমোদন দেওয়া হলো।
শনিবার (০৫ জুন) দুপুরে সিলেট জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির এক সভায় এ দুই উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ সূত্রিতার কারণে এ দুই উপজেলা কমিটি এতোদিন আটকে ছিল বলে জানায় দলীয় সূত্র।
এ দুই উপজেলায় সভাপতি ও সাধারণ সম্পাদক আগে থেকেই নির্ধারিত ছিল। বর্তমানে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দু’টির অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, কমিটিতে অনেক যাচাই বাছাই হয়েছে। প্রথম দফায় খসড়া কমিটি করার পর ১৪ জনকে রদবদল করা হয়। সবশেষে ১৮ টি পদে রদবদল করে পুর্ণাঙ্গ কমিটি করা হয়েছে।
তিনি বলেন, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীকে সভাপতি ও রফিক আহমদকে সাধারণ সম্পাদক রেখে খোরশেদ আলম চৌধুরী রিপনকে ১ম সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ২য় সাংগঠনিক সম্পাদক হাছিন আহমদ মিন্টু ও ৩য় খায়রুল হক।
এছাড়া বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগে মুক্তিযোদ্ধা কমাণ্ডার আতাউর রহমান খানকে সভাপতি ও দেওয়ান মকসুদুল ইসলাম আউয়ালকে সাধারণ সম্পাদক রেখে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। ওই কমিটিতে ১ম সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেনকে, ২য় সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর এবং ৩য় মাসুদ হোসেন খান।
উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর পর ২০১৯ সালের ১৪ নভেম্বর বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল হয়। এতে প্রত্যক্ষ ভোটে আতাউর রহমান সভাপতি ও দেওয়ান মকসুদুল ইসলাম আউয়াল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। আগের দিন ১৩ নভেম্বর গোলাপগঞ্জ উপজেলায় কাউন্সিল করতে গিয়ে তোপের মুখে পড়েন কেন্দ্রীয় ও জেলার নেতারা। পরে জেলা থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



