উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। এমন ম্যাচের দিকে তাকিয়ে ফুটবল প্রেমিকরা। আর সবার চোখ থাকবে পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির দিকে। কারণ রিয়ালের বিপক্ষে তার রেকর্ডটা যে দারুণ।
পিএসজি-রিয়ালের এমন মহারণের ম্যাচের আগের রিয়াল কোচ আনচেলত্তির চোখ থাকবে মেসির দিকে। রিয়াল-বার্সার ম্যাচে যে রেকর্ড গড়েছিলেন মেসি, তা পিএসজিতে এসেও ধরে রাখতে চাইবেন মেসি। আর তাকে আটকানোর জন্য ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে রিয়াল কোচের। পিএসজির হয়ে এখনো তেমনভাবে নিজেকে চেনাতে না পারলেও রিয়ালের বিপক্ষে সবসময়ই দুর্দান্ত মেসি।
এখন পর্যন্ত বার্সার হয়ে রিয়ালের বিপক্ষে মেসি খেলেছেন ৪৫টি ম্যাচ। যেখানে রিয়ালের বিপক্ষে গোল করেছেন ২৬টি এবং করিয়েছেন ১৪টি। শুধু তাই নয়, রিয়ালের বিপক্ষে দুটি হ্যাটট্রিকও আছে মেসির নামে।
এদিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসি খেলেছেন বার্সেলোনার খেলোয়াড় হিসেবে। আর আজ খেলবেন পিএসজির খেলোয়াড় হয়ে। এর আগে রিয়ালের বিপক্ষে মেসি জয় পেয়েছেন ১৯টি ম্যাচে আর হেরেছেন ১৫ টিতে। আর বার্সা-রিয়ালের ১১টি ম্যাচ অমীমাংসিত রয়ে গেছে যে ম্যাচে মেসি খেলেছেন। তবে আজ ভিন্ন দলের হয়ে রিয়ালের বিপক্ষে মাঠে নামবে মেসি। মেসি কি পারবেন রিয়ালের বিপক্ষে তার অসাধারণ পরিসংখ্যান ধরে রাখতে?
এদিকে পিএসজিতে যোগ দেওয়ার পর নিজেকে এখনো ঠিকমতো মেলে ধরতে পারেননি মেসি। এখন পর্যন্ত ফরাসি ক্লাবটির হয়ে মেসি মাঠে নেমেছেন ২০ বার। যেখানে ৭ গোলের সঙ্গে মেসি অ্যাসিস্ট করেছেন ৭টি।
চ্যাম্পিয়নস লিগের দুই দলের ৬ দেখায় এগিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। পিএসজির বিপক্ষে ৩ জয়ের বিপরীতে হেরেছে একটি। দুই দলের দুটি ম্যাচ ড্র হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



