সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করণে তৃণমূল পর্যায়ে ওয়ার্ড ও গ্রাম ভিত্তিক সমাজসেবা বিভাগের সমাজকর্মীদের কাজ করতে হবে ।
সোমবার ( ১৪ ফেব্রুয়ারি ) দুপুরে নগরের বাগবাড়ীস্থ সমাজসেবা অধিদফতরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ‘কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করণ’ সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ও ইউনিসেফ’র সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করে বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেটের উপ-পরিচালক মো. আব্দুর রফিক। অধিদপ্তরের সহকারী পরিচালক এস.এম মোক্তার হোসেনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক ছিলেন-বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেটের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন-জেলা পরিষদ, সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, জেলা সমাজসেবা কার্যালয় হবিগঞ্জের উপ-পরিচালক হাবিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয় মৌলভীবাজারের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয় সুনামগঞ্জের উপ-পরিচালক সুচিত্রা রায়।
এছাড়া জেলা সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালকবৃন্দ, উপজেলা সমাজসেবা অফিসার, প্রবেশন অফিসার, উপ-তত্ত্বাবধায়ক, ইউনিসেফের বিভাগীয় শিশু সুরক্ষা কর্মকর্তা এবং সিএসপিবি প্রকল্পের সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



