সিলেট ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক দিনের সফরে আগামীকাল(১৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার সিলেট আসছেন।
সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ১১টা ৫০ মিনিটে পৌঁছাবেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দওে তিনি। পরে দুপুর ১২.১৫ টায় পররাষ্ট্রমন্ত্রীর সিলেট মাউন্ড এডোরা হাসপাতালে ক্যাথ ল্যাব উদ্বোধন করবেন। এরপর সকাল ২.৩০ টায় শহরতলীর কামাল বাজারে মনোয়ারা গনি ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
বিকাল সাড়ে ৪টায় আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে এগ্রো প্যাকেজিং ওয়ার হাউস নির্মাণ নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।
ওইদিন রাত ৮টা ২০ মিনিটে একটি ফ্লাইটে ঢাকায় উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



