সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদের চালান সহ কয়লা জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার ভোরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোনাইপাড়া এলাকায় সীমান্ত মেইন পিলার ১২০৬ এর কাছে হতে বাংলাদেশের ৩ ‘ গজ অভ্যন্তরে থেকে ১৭৮পিস ভারতীয় মদের বোতল আটক করেছে (বিজিবি) জোয়ানেরা।
বিজিবি সুত্র জানায়, জব্দকৃত মাদকের মূল্য আনুমানিক ২ লাখ৬৭ হাজার টাকা। তবে মাদক চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে, টেকেরঘাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৯/৪-এস এর নিকট ১০০ গজ অভ্যন্তরে,উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া থেকে ১২শ’ ৫০কেজি কয়লা জব্দ করা হয়। যার মূল্য ১৬ হাজার ২৫০ টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো.মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



