শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ থাকার দীর্ঘ ৩৬ দিন পর আবারো পাণচাঞ্চল্য ফিরছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)।
আগামী ২২ ফেব্রুয়ারী থেকে আবারো সশরীরে ক্লাস কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শাবিপ্রবি প্রশাসন।
রোববার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এক জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভার সিন্ধান্ত মোতাবেক আগামীকাল ১৪ ফেব্রুয়ারি থেকে সকল হল সমূহ খুলে দেওয়া হবে।
পর দিন ১৫ ফেব্রুয়ারী সকল বিভাগে অনলাইনে ক্লাস পরিচালনা করতে পারবে। সরকারি অন্য কোনো বিধিনিষেধ না থাকলে ২২ ফেব্রুয়ারী থেকে সশরীরে ক্লাস শুরু হবে।
এদিকে, সোমবার (১৪ ফেব্রুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) দিবস উদযাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের ৩১তম দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।
এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। ১০টা ১০মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০টা ২০ মিনিটে শোভাযাত্রা, ১০টা ৩৫ মিনিটে কেক কাটা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



