এবারের উচ্চ মাধ্যমিক পরিক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে শতভাগ পাসের তালিকায় রয়েছে ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠান। করোনাকালীন সময়ে অটোপাসের বছর বাদ দিলে গত ৪ বছরের মধ্যে এবারই সর্বাধিক প্রতিষ্ঠান রয়েছে অটো পাসের তালিকায়।
সিলেট শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, বোর্ডের অধীনে এবার ২৯৯ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৮৫টি কেন্দ্রে এবার পরিক্ষায় বসেছিল। এরমধ্যে ৫৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ পাস করেছেন। তবে শতভাগ ফেল এমন প্রতিষ্ঠানের সংখ্যা বোর্ডে একটিও নেই।
ফলাফল পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে করোনাকালী সময়ে ২৯৬ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে অটোপাস দেওয়া হয়। ২০১৯ সালে শতভাগ পাস পাসকৃত প্রতিষ্ঠান ছিল ৭টি, ২০১৮সালে ১০ এবং ২০১৭ সালে ৮টি।
উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ।বোর্ডের অধীনে মোট ৬৭ হাজার ৯৯৮ পরিক্ষার মধ্যে ৬৬ হাজার ৬৬১ জন পরিক্ষা দিয়ে পাস করেছেন ৬৩ হাজার ১৯৩ জন। পাসকৃতদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৩০৬ এবং ছাত্রী ৩৪ হাজার ৮৮৭ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



