শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের’র নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। আগামী ২ বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
শনিবার (৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিজের অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে বিভাগ এবং অনুষদকে একটি ব্রান্ড হিসেবে তৈরী করতে। শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে তাদের জন্য কাজ করবো। পরিশেষে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



