সিলেটে কলোনীর একটি কক্ষ থেকে অজ্ঞাতনামা যুবকের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ ফেব্রুয়ারি)দিনগত রাতে সিলেট সদর উপজেলার মাহমুদাবাদ আবাসিক এলাকার ইশ্রাফিল মাস্টারের টিনসেড কলোনীর একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাসিন্দা মো. ইশ্রাফিল রাত সাড়ে ৯টার দিকে যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এসএমপির জালালাবাদ থানা পুলিশকে অবহিত করেন। পরে মধ্যরাতে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, টিনশেড কলোনীর ওই কক্ষ ভিতর থেকে দরজা লাগানো ছিল। পরে কলোনীর মালিক, তত্বাবধায়কসহ অন্যান্য লোকজনের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা মরদেহের পরিচয় সনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহসহ আনুসাঙ্গিক অন্যান্য আলামত সংগ্রহ করার জন্য সিআইডি ও পিবিআই সংস্থাকে জানানো হয়েছে বলেও জানানো য়।
এ বিষয়ে জালালাবাদ থানায় একটি অপমৃত্যু মামলা (নং-০৬(০২)’২২) রেকর্ড করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



