সিলেটে বাসার ভেতর জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেফতার করলো পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শু্ক্রবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে নগরের কলবাখানীর জালালী ২১/১ নং বাসায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থা থেকে ১০ জুয়াড়িকে আটক করা হয়।
তারা হলেন- মো. জামাল মিয়া (৩২), মো. সজল মিয়া (৩৫), আছদ্দর আলী (৫২), মো. আবদুল হাই (৫৮), মো. আব্দুল গাফ্ফার (৩৫), রাফি আহমদ (১৯), রুবেল মিয়া (২২), খোরশেদ মিয়া (৪৫), দুলাল মিয়া (৩৫) ও মো. আসকর আলী (৩৩)। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ২ বান্ডিল তাস ও ৫ হাজার ৫১৫ টাকা জব্দ করে পুলিশ।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকিরের নেতৃত্বে ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন, এসআই গৌতম চন্দ্র দাশ, এসআই পলাশ চন্দ্র দাশ, এএসআই রিমন খাঁন, এএসআই আব্দুর রহিম, এএসআই জুনাইদ এবং কনস্টেবল শীতল চন্দ্র, মো. মোস্তাফিজুর রহমান, পুলক তালুকদার ও ১৮৩৬ আবু মাসুদ অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, আটককৃতরা বাসার ভেতরে প্রতিদিন জুয়া খেলায় মেতে উঠতেন। গোপন সূত্রে খবর পেয়ে ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটকের পর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে এদিন দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



