ড. জাফর ইকবাল দম্পতিকে এ্যামিরেটরস প্রফেসর হিসেবে চান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ জানুয়ারি) বিকেল ৩ টায় সিলেট সার্কিট হাউসে শিক্ষামন্ত্রীর সাথে ৭ দফা দাবি নিয়ে আলোচনায় বসেন শাবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থীরা।
তাদের এই ৭ দফা দাবির মধ্যে উপাচার্যের পদত্যাগ ছাড়াও ড. জাফর ইকবাল দম্পতিকে এ্যামিরেটরস প্রফেসর হিসেবে নিয়োগ দেয়ার দাবিও রয়েছে।
সাত দফা দাবিগুলো হলো- ভিসি পদত্যাগ, তাকে সরিয়ে ক্লাস-পরীক্ষা চালু, মামলা প্রত্যাহার, একাউন্ট চালু করা, আহত শিক্ষার্থী সজল কুন্ডুর এককালীন আর্থিক সহযোগিতা প্রদান, নবম গ্রেডের চাকরী নিশ্চিতকরণ, জাফর স্যার ও ইয়াসমিন ম্যামকে এমিরেটাস প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়া।
এসব দাবি ছাড়াও সকল বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম কার্যকর, শিক্ষক নিয়োগে পিএইচডি এবং ডেমো ক্লাসের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালু করা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে বলেও সূত্র জানায়।
এসব দাবি নিয়ে বিকাল পৌনে ৩ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল সিলেট সার্কিট হাউসে আসেন। বিকেল ৩ টায় তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন।
এর আগে শিক্ষা মন্ত্রী তাদের সার্কিট হাউসে বৈঠকের আহ্বান জানান।
শিক্ষামন্ত্রীর সঙ্গে রয়েছেন উপ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অনু বিভাগের সেক্রেটারিসহ ৩ কর্মকর্তা।
শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হয়েছেন, মোহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর
শাহরিয়ার আবেদীন, আমেনা বেগম মীর রানা ও জাহেদুল ইসলাম অপূর্ব।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



