মাধবপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে মাধবপুর-চৌমুহনী সড়কের ভবানীপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভবানীপুর নামক স্থানে একটি ট্রাক্টরের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী উপজেলার জয়পুর গ্রামের ছমদ মাস্টারের ছেলে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের চার্টার্ড অ্যাকাউন্টের ফাইনাল বর্ষের ছাত্র সাদেকুর রহমান ও কমলানগর গ্রামের সোহানুর রহমান গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাদের ২ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেকুর রহমানকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



