শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনায় বসছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৩ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সিলেট সার্কিট হাউসে আসেন। এখানেই তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন।
এর আগে শিক্ষা মন্ত্রী তাদের সার্কিট হাউসে বৈঠকের আহ্বান জানান। ফলে শিক্ষার্থীদের প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী কথায় সাড়া দিয়ে সার্কিট হাউজে আসে।
সূত্র থেকে জানা যায়, ভিসির পদত্যাগসহ কয়েকটি বিষয়ে তারা দাবি দাওয়া শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করবে।
শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার বিষয়: ভিসি পদত্যাগ, তাকে সরিয়ে ক্লাস-পরীক্ষা চালু। মামলা প্রত্যাহার, একাউন্ট চালু করা।
সজল কুন্ডু ভাইয়ের এককালীন আর্থিক সহযোগিতা প্রদান ও নবম গ্রেডের চাকরী নিশ্চিতকরণ,
জাফর স্যার ও ইয়াসমিন ম্যামকে এমিরেটাস প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়া।
এছাড়া সকল বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম কার্যকর, শিক্ষক নিয়োগে পিএইচডি এবং ডেমো ক্লাসের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালু করা।
শিক্ষামন্ত্রীর সঙ্গে রয়েছেন উপ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অনু বিভাগের সেক্রেটারিসহ ৩ কর্মকর্তা।
শিক্ষার্থীদের প্রতিনিধি দলের মধ্যে রয়েছে, মুহাইমিনুল বাশার রাজ (ফিজিক্স), ইয়াসির সরকার (ফিজিক্স),নাফিসা আনজুম (লোকপ্রশাসন),সাব্বির আহমেদ (লোকপ্রাশাসন),আশিক হোসাইন মারুফ (ওশেনোগ্রাফি), সাবরিনা শাহরিন রশীদ (ফিজিক্স), সুদীপ্ত ভাস্কর(ফিজিক্স), শাহরিয়ার আবেদীন (ফিজিক্স), আমেনা বেগম(সিভিল), মীর রানা (অর্থনীতি), জাহিদুল ইসলাম অপূর্ব।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



