মরার উপর খাঁড়ার ঘা
সালাম মশরুর
-
আপডেট :
শুক্রবার, ৪ জুন, ২০২১
গুনে গুনে অনেকবার
সুত্র বলছে ইতিহাসে
এমন নাকি হয়নি আর।
করোনাতেই নাস্তানাবুদ
জীবনটাতো বে-সামাল
ভু-কম্পনের এমন ধাওয়া
বলো দিবে কে সামাল।
খাল হাওরে পানির অভাব
এক অবস্থায় নদীও
প্রতি বছর এই সময়ে
বন্যা আসে যদিও।
ক’দিন যাবত বৃস্টিতো নেই
পুড়ছে শরীর গরমে
রেকর্ড ভেঙ্গে তাপের গতি
এখন গেছে চরমে।
রিক্সাওয়ালা ঠেলাওয়ালা
হাপাঁয় দিন মজুরে
ছায়া খোঁজে পথের ধারে
পা চলেনা স্বজোরে।
হাসপাতালে রোগী কাতর
বাইরে কাঁদে স্বজনে
এই গরমে কষ্ট সবার
আরাম করে ক’জনে।
এটাই হলো মরার উপর
খাঁড়ার ঘা-এর যাতনা
এখান থেকে পালিয়ে যাবো
ভাববো এসব তাতো-না।
এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...